ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশের এসআই নিহত

#
news image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসী ব্রীজ সংলগ্ন রাস্তায় ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে এসে পুলিশের এসআই বোরহান উদ্দিন(২৭) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। গত প্রায় এক বছর ধরে মাগুরা জেলার মোহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মোহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে আসছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিলোনা। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল বলেন, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মোহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর :

১৪ জুন, ২০২৫,  3:56 PM