ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায়  বসুরহাট বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করায় যাত্রী'র উপর হামলা 

#
news image

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট বাস স্ট্যান্ডে বসুরহাট-চট্টগ্রাম রুটে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদ করায় কাউন্টারের লোকজনের বিরুদ্ধে এক যাত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার(১৪জুন) দুপুরে বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডের বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনা ঘটে।

আহত যাত্রীর নাম আলা উদ্দিন (৩০)।কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোনাপুর গ্রামের মাঝি বাড়ির সিরাজ মিয়ার ছেলে।তিনি নোয়াখালী আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী।

ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, দুপুরে তিনি তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮), ভাবি তসলিমা খাতুন (৩৮), ভাতিজা সাইফুল ইসলাম (২০) ও তাদের দুই শিশু কন্যা নুসরাত (৩) এবং তাজনাহার'সহ (৬) চট্টগ্রামে যাওয়ার জন্য টিকেট কাটার উদ্দেশ্যে বসুরহাট একপ্রেস কাউন্টারে যান। বসুরহাট থেকে চট্রগ্রামে নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কাউন্টারের লোকজন ঈদুল আযহার বাহানা দিয়ে বসুরহাট এক্সপ্রেস বাসের যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিল।

আলাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, এ সময় আমি ঈদ শেষ হয়ে গেছে বলে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করি। এ নিয়ে বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারে থাকা দুজনের সঙ্গে আমার বাকবিতন্ডা হয়। এরপর তারা গালাগাল ও মারধর করে। একপর্যায়ে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে আমাকে বেধড়ক পিটিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আমার বড় ভাইয়ের থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের সাথে থাকা নারী ও শিশুদের নাজেহাল করে। তাৎক্ষণিক আমরা কোম্পানীগঞ্জ সেনাবহিনীর ক্যাম্পে ও থানায় মৌখিক ভাবে অভিযোগ করি। সেনাবাহিনীর ক্যাম্পে গেলে বসুরহাট এক্সপ্রেসের লোকজন সেখানেও আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা বের হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

"বসুরহাট এক্সপ্রেস"এর এমডি,বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে কোন যাত্রীর ওপর হামলা হয়নি। তবে সামনের সিট নিয়ে দু'পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুজন ব্যাক্তিও আহত হয়। এখন বসুরহাট থেকে জনপ্রতি ৩০০টাকা করে ভাড়া নেয়া হচ্ছে। কারণ হিসেবে তিনি চট্রগ্রাম থেকে পুরো বাস খালি আসে বলে দাবি করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীকে মারধর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী যাত্রী থানায় এসে অভিযোগ দিয়েছেন,পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন, নোয়াখালী প্রতিনিধি :

১৫ জুন, ২০২৫,  4:14 PM