ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযান: ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

#
news image

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন ২০২৫) সন্ধ্যায় উপজেলার আঞ্জুমান খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্তে ইয়াবা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী ও পালংখালী বিওপি’র যৌথ টহলদল টহল জোরদার করে। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিয়ানমার সীমান্ত দিয়ে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে, ঘটনাস্থল তল্লাশি করে দুইটি নীল রঙের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগদ্বয়ে থাকা ১৪টি বায়োরোধী প্যাকেট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাচারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

১৫ জুন, ২০২৫,  11:51 PM