ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

মালদ্বীপে বাংলাদেশ বাস্কেটবলের দলের ব্রোঞ্জ পদক জয়

#
news image

মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল টুর্নামেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করেছে। 

আজ মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত স্থান নির্ধারনী খেলায় স্বাগতিক মালদ্বীপকে ৭৫-৪৩ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট করেছেন সান মুরং। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আফ্রিদির। বাংলাদেশ দল গতকালও মালদ্বীপকে গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হারিয়েছিল।

দক্ষিণ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের (এসএবিএ) ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও ভারত ও শ্রীলংকা অংশ নিয়েছে। 

বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল আজ ব্রোঞ্জের জন্য মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল। বালিকা দল পরাজিত হলেও বালক দল স্বাগতিকদের হারিয়ে পদক জিতেছে।

বাংলাদেশ বালিকা দল ৮৬-২২ পয়েন্টে হেরেছে মালদ্বীপের বিপক্ষে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাংলাদেশ নারী বাস্কেটবলে এটাই প্রথম অংশগ্রহণ। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

অনলাইন ডেক্স :

১৬ জুন, ২০২৫,  12:28 AM