ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সাংবাদিকদের সর্বদা সত্যের পক্ষে কথা বলতে হবে : ডা. জাহিদ

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাংবাদিকদের কেউ কেউ শুধু প্রশংসা করতেই আগ্রহী হন, কিন্তু সমালোচনা করার সাহস দেখান না। পছন্দের সরকারের কেবল প্রশংসা করা, তাদের ভুল-ত্রুটি উপেক্ষা করে যাওয়া গণমাধ্যমের জন্য সঠিক কাজ নয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। সত্য ও জনগণের পাশে থাকলে মানুষ আপনাদের সব সময় মনে রাখবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির প্রসঙ্গ তুলে ডা. জাহিদ বলেন, আলোচনার মাধ্যমে ১০টি চুক্তি সই হয়েছে, কিন্তু একজন সাংবাদিকও প্রশ্ন করতে সাহস করেননি- এই চুক্তিগুলো আসলে কী নিয়ে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক সাংবাদিক দমন-পীড়নের শিকার হয়েছেন, অনেকে চাকরি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু  তা সত্ত্বেও আপনারা এখনও টিকে আছেন, এটাই আপনাদের অর্জন। আজকের দিনে অঙ্গীকার হোক, সর্বদা সত্যের পক্ষে কথা বলার, ন্যায়ের পক্ষে থাকার।

বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিব গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিলেন। তিনি জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শুধু দুটি সরকারি ও দুটি বেসরকারি দৈনিক ছাড়া দেশের সব পত্রিকা বন্ধ করে দেয়। যদিও পরে দৈনিক ইত্তেফাক ও দৈনিক অবজারভার— এই দুটি বেসরকারি পত্রিকার মালিকানাও সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এতে শত শত সাংবাদিক বেকার হয়ে পড়েন।

আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, দ্য নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহ-সভাপতি এ কে এম মহসিন ও খায়রুল বাশার, সহকারী মহাসচিব বাসির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার হাসনাত করিম পিন্টু, রাশেদুল হক ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুন, ২০২৫,  7:32 PM