ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বানারীপাড়ায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে মারধরের অভিযোগ

#
news image

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে মারজিয়া নামক এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ওই নারীর স্বামী মোঃ  সিদ্দিকুর রহমান বাদী  হয়ে ৯ জুন বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন সোনাহার গ্রামের মোঃ জামাল শিকদারের মেয়ে ঝুমুর বেগম ও শাহনাজ বেগম এবং জামাল শিকদারের স্ত্রী শাহেদা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায় একই বাড়ির জামাল শিকদারের সাথে সিদ্দিকুর রহমানের বাবার সাথে  জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।পূর্বে সিদ্দিকুর রহমান তার মা-বাবাকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। তখন বিবাদীরা তাদের সকল সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করিতো।পরে সিদ্দিকুর রহমান  বাড়িতে বসত ঘর তুলে স্ত্রীকে নিয়ে বসবাস করায় তাদের উপর জামাল শিকদার ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। সিদ্দিকুর রহমান কাজের সুবাদে প্রায়ই বাড়ির বাহিরে থাকায় তার স্ত্রীর সাথে জামাল শিকদার ও তার লোকজন অশোভন আচরণ করতো।

অভিযোগে সিদ্দিকুর রহমান উল্লেখ করেন যে গত ৮ ই জুন বিবাদীরা তাদের বাদরুমের পানির ভিতরে মরিচের গুঁড়া ছিটিয়ে রাখে। পরবর্তীতে তার স্ত্রী ওই পানি ব্যবহার করলে শরীরে জ্বালা শুরু হয়।একথা সিদ্দিকুর রহমানের স্ত্রী মার্জিয়া তার চাচি শাশুড়ি জামাল শিকদারের স্ত্রীকে জানালে তিনি অস্বীকার করেন।ওই ঘটনার দিন রাত ১১:৫৫ মিনিটে জামাল শিকদার ও তার পরিবারের লোকজন সিদ্দিকুর রহমান ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মারজিয়া তার প্রতিবাদ করেন। প্রতিবাদের এক পর্যায়ে বিবাদীরা মার্জিয়ার উপর চড়াও হয়ে কাঠের চলা দিয়ে বেধড়ক ভাবে তাকে পিটিয়ে আহত করে। জামাল শিকদার ও তার পরিবারের চলার আঘাতে মার্জিয়া মারাত্মকভাবে শরীরের বিভিন্ন স্থানে যখন প্রাপ্ত হন।

সিদ্দিকুর রহমান জানান বিবাদীরা তাকে ও তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয়। ডাক চিৎকারের খবর পেয়ে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে মারজিয়াকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।রাত বেশি হওয়ায় মারজিয়াকে ওই সময় চিকিৎসার জন্য বানারীপাড়া হাসপাতালে নিয়ে আসা সম্ভব না হওয়ায় পরের দিন ৯ জুন সকালে সিদ্দিকুর রহমান ও তার স্বজনরা তাকে হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করান।বিবাদীদের মারধরের আঘাতে মারজিয়ার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে বলে জানান তার স্বামী সিদ্দিকুর রহমান।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

১৮ জুন, ২০২৫,  2:12 AM