ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

ঢাবি ক্যাম্পাসে দু’দিনব্যাপী মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী শুরু

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে দু’দিনব্যাপী মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী মঙ্গলবার ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশন এবং মালয়েশিয়ার পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার টেলি কমিউনিকেশন কোম্পানি ইডটকো-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। দু’দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটিসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

১৮ জুন, ২০২৫,  2:35 AM