ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নওগাঁয় ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন 

#
news image

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক' প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই।

শিল্প- সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন  নওগাঁ সাহিত্য পরিষদ ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে। 

বুধবার রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।

এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক,সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন,কবি ও  সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'সলক' সম্পাদক অনিন্দ্য তুহিন,

কবি ও  সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'রুপন্তর' সম্পাদক রবিউল মাহমুদ, শিশু- কিশোর বিষয়ক কাগজ 'পুস্প কেতন' সম্পাদক খোরশেদ আলম রাজু, প্রজন্মের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু রেজা, কবি রিমন মোরশেদ, আমিনা দেবনাথ প্রমূখ।

আগামী ১৭ ও ১৮ জুলাই নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ হতে শতাধীক কবি- সাহিত্যিক অংশ গ্রহন করবেন।

সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে  'কাহ্নপা সাহিত্য পদক' প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

উল্লেখ্য নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক ২০২৪' পেয়েছেন কবিতায় দেশ বরেণ্য কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের জনপ্রিয় ছোটকাগজ 'দাগ' সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল।

জুড়িবোর্ডে নির্বাচিত 'কাহ্নপা সাহিত্য পদক-২০২৫  কবি- সাহিত্যিকের নাম সম্মেলনের একসপ্তাহ পূর্বে  সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

নওগাঁ জেলা  প্রতিনিধি:

১৯ জুন, ২০২৫,  4:30 AM