ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বানারীপাড়ায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরন

#
news image

বরিশালের বানারীপাড়ায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে পুনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিফ ২০২৪/২৫ অর্থবছরে উফশি আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারন কর্মকর্তা তনয় সিংহের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্বার্থ সারথি দেউরী,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক ইলিয়াস শেখ, সাব্বির হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক শুভ মোঘল, নুরুজ্জামান পলাশ প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “কৃষকদের প্রণোদনার আওতায় শুধু উৎপাদনই বাড়ছে না, পাশাপাশি কৃষিখাতে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত হচ্ছে। অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে সবজি ও ফলমূল চাষেও মনোযোগ দিচ্ছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান বলেন, “প্রণোদনা শুধু চাষাবাদের জন্য নয়, বরং কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছে। এর ফলে কৃষি খাত আরও টেকসই ও লাভজনক হচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন কৃষকেরা দেশ চালিকার মেরুদণ্ড, তারা গরীব নয়, তারা ফসল উৎপাদনের মাধ্যমে এ দেশের জনগনের মুখে আহার তুলে দেয়।এছাড়াও তারা কৃষি কাজে অধিক উৎপাদনের বিষয় কৃষকদের ধারনা দেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের মাঝে উন্নত জাতের ধান ও অধিক ফসল উৎপাদনের জন্য বীজ ধান বিতরন করেন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

১৯ জুন, ২০২৫,  6:00 AM