ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

নবনিযুক্ত ৬৭ শিক্ষকের জন্য রুয়েটের বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন

#
news image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে রুয়েট হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো শিক্ষাদানের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ইমদাদুল হকের সভাপতিত্বে আজ রুয়েটের উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি অনুষদের ডিন প্রফেসর আবদুল কাদের জিলানী, ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন প্রফেসর বশির আহমেদ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, এই বুনিয়াদি প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত ও একাডেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকরা শিক্ষাদান, গবেষণা এবং নৈতিক মূল্যবোধে দক্ষ হয়ে ভবিষ্যৎ কর্মশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক :

১৯ জুন, ২০২৫,  6:48 AM