ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চার কক্ষ 

#
news image

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বাঘাডোবা বড়বটতলা এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন, “আগুন দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করি। প্রথমবার ফোন রিসিভ না হওয়ায় আমি নিজেই মোটরসাইকেল নিয়ে গিয়ে তাদের খবর দিই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকা ছাড়াও ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, খাট-পালঙ্কসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। তবে ঘরের ভেতরে থাকা কিছু স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মশার কয়েল থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :

১৯ জুন, ২০২৫,  7:06 PM