ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ একজন আটক 

#
news image

জেলায় আজ ভারতে পাচারের সময় ৬ পিচ স্বর্ণের বারসহ নাসরিন নাহার নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে  সদর উপজেলায় ভোমরা স্থলবন্দর সীমান্তের আলীপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন টাওয়ার রোড মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বুধবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এ তথ্য জানান। 

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি বাঁকাল চেকপোস্ট-এর হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে একটি চৌকসদল সদর উপজেলার ভোমরা সীমান্তের আলিপুর নামক স্থানে অভিযান চালান। এসময় সেখান থেকে নাসরিন নাহার নামের সন্দেহভাজন একনারীকে আটক করা হয়। এর পর তার দেহ তল্লশি চালিয়ে ৬ পিচ স্বর্ণের বারউদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫১৭ দশমিক ৮৫ গ্রাম। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৮৮ হাজার ৫৩৭ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান, আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  9:29 PM