ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনে কাল অভিষেক ম্যাচের ক্রিকেটাররা একত্রিত হবেন

#
news image

টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী আয়োজনে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একত্রিত হবেন বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররা।

২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পেয়ে বিশ্ব ক্রিকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। ঐ বছরের ১০ নভেম্বর অভিষেক টেস্ট খেলতে নামে টাইগাররা। 

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনকালে আজ ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা ভাগ্যবান যে দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে পেরেছি। আমরা প্রথম টেস্টের সকল সদস্যকে আগামীকাল ক্রিকেট বোর্ডে আমন্ত্রণ জানিয়েছি। মূলত, আমরা সেই দিনগুলিতে ফিরে যেতে চাই, যাতে আমাদের ক্রিকেট বন্ধুত্ব বজায় থাকে।’

মিরপুরে প্রথম টেস্ট দলের ক্রিকেটারদের বিশেষ ব্লেজার ও ক্যাপ প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 

ফটো সেশনের আগে কেক কাটবেন টেস্ট দলের সদস্যরা।

বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্য ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল। দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ানও ছিলেন তিনি। গত মাসে দায়িত্ব নেওয়ার পর রজতজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেন বিসিবি সভাপতি। 

আমিনুল বলেন, ‘আমাদের পূর্ববর্তী ক্রিকেটাররা- ফারুক (আহমেদ) ভাই, আতাহার আলী ভাই, (মিনহাজুল আবেদীন) নান্নু ভাই - এমন অনেক ক্রিকেটার ছিলেন যারা টেস্ট খেলার সুযোগ পাননি। আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করি। কারণ আমরা প্রথম টেস্টে খেলতে পেরেছিলাম।’

ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনকে স্মরণীয় করে রাখতে বিসিবি দেশজুড়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করছে। বর্তমানে বিভাগীয় শহরগুলিতে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট চলছে। 

পাশাপাশি কমেন্টারি বুথ এবং গুড লাক উইশ বোর্ডও স্থাপন করা হয়েছে। 

দেশজুড়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে রজতজয়ন্তী উদযাপনের দু’টি কারণ আছে বলে জানান আমিনুল। 

তিনি বলেন, ‘আমরা দু’টি কারণে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। একটি হলো টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন এবং অন্যটি হলো দেশের অনেক জায়গায় ক্রিকেট ঘুমিয়ে ছিল। তাদের সবাইকে জাগিয়ে তোলা। আমরা এটি খুব সফলভাবে করতে পেরেছি।’

নিজস্ব প্রতিবেদক :

২৫ জুন, ২০২৫,  9:40 PM