ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাঁচ আগস্টের পরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো প্রকৃতপক্ষে আগে থেকেই বন্ধ ছিল: শ্রম উপদেষ্টা

#
news image

শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাঁচ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো প্রকৃতপক্ষে আগে থেকেই বন্ধ ছিল। তিনি বলেন, সব গার্মেন্টস বন্ধ হলে তো ১৭ পার্সেন্ট এক্সপোর্ট হতো না। প্রচুর মালামাল রপ্তানির কারণে চিটাগাং পোর্ট কুলাতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন।

আজ বুধবার সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ মিরপুর ক্যান্টনমেন্ট এর উদ্যোগে সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা এসময় আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিক কারখানা চালু থাকা অবস্থায় শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ব্যাংক থেকে ঋণ নিলেও সেই টাকা শ্রমিকদের দেয়নি, কাজও করেনি। এসব কারখানার মালিকদের যদি ব্যাংক হিসাব নেয়া হয় তবে দেখা যাবে- প্রত্যেকেই দুই’শ থেকে তিন’শ কোটি টাকার ঋণ খেলাপি। 

বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকোর অধিকাংশ শ্রমিক চিটাগাংসহ দেশের বিভিন্ন শিল্পকারখানায় যোগ দিয়েছে বলেও জানান উপদেষ্টা। 

নিজস্ব প্রতিবেদক :

২৬ জুন, ২০২৫,  12:48 AM