ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন

#
news image

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এলাকার চলতি নদী ও গজারিয়া খালের ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ ভাদেরটেক গ্রামের মসজিদের সামনে নদীতীরে এই মানববন্ধনে অংশ নেন ভাদেরটেক, সোনাপুর, বালুচরসহ আশপাশের সাতটি গ্রামের শতাধিক মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ১৫ থেকে ২০ বছর ধরে পাহাড়ি ঢলের তোড়ে চলতি নদী ও গজারিয়া খালের দুই তীরে ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। এতে ইতোমধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। নদীগর্ভে হারিয়ে গেছে বহু ফসলি জমি, খেলার মাঠ, কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে হুমকির মুখে রয়েছে স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং আশপাশের তিন-চারটি গ্রামের বসতঘর ও বিভিন্ন অবকাঠামো।

তারা অভিযোগ করেন, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি শহীদুল ইসলাম পলাশী, ভাদেরটেক দক্ষিণপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু হুরায়রা খান, ইউপি সদস্য শাহ পরাণ, চিকিৎসক হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, দিলোয়ার হোসেন ও আব্দুল মান্নান প্রমুখ। 

স্টাফ রিপোর্টার

২৮ জুন, ২০২৫,  1:58 PM

news image
দীর্ঘদিনের নদী ভাঙনে গৃহহীন শতাধিক পরিবার, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী