ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬

#
news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হামদান এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২৪২৯৬) এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাঁসাড়া ব্রিজের সামনে পৌঁছালে একটি চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো ড-১৪৪৫৩৮) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপর উঠে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।

নিহতদের মধ্যে রয়েছেন যশোরের মধু গ্রামের যাত্রী জিল্লুর রহমান (৬৫) যশোর পাগলাদাহ এলাকার ডা. জালাল উদ্দিন (৬৫) যশোর সদর এলাকার ডা. আব্দুল হালিম (৫৫) বাসের হেলপার, পাগলাদাহ এলাকার মো. হাবিব (৩২)

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, "দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত ১৬ জনকে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।"

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, "বাস ও ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।" এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি

২৮ জুন, ২০২৫,  2:23 PM

news image
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ ৪ জন নিহত, আহত অন্তত ১৬ জন। শ্রীনগরের হাঁসাড়া ব্রিজ এলাকায় বাস-ট্রাক সংঘর্ষের দৃশ্য।