ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

মুন্সিগঞ্জে পরীক্ষা কেন্দ্রের সামনে ৩ রাউন্ড গুলিবর্ষণ, হাতেনাতে যুবককে ধরলো পুলিশ

#
news image

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এসময় অভিযুক্ত ওই যুবককে ২ রাউন্ড গুলি, একটি ২২ বোরের রিভলবার, ৭০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ। ধস্তাধস্তিতে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।

রোববার দুপুর সোয়া ১টার দিকে পরীক্ষা কেন্দ্রের পাশে পূর্ব দেওসার এলাকায় এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে।

আটক সাব্বির হোসেন ওরফে দিপু (২৯)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাজদাইর এলাকার হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।

আহতরা হলেন, হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক (৪২), পুলিশ সদস্য সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯)।

পুলিশ জানায়, লোকজন জড়ো হতে দেখে এগিয়ে গেলে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  3:53 AM