ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

জাতীয় হিফজুল প্রতিযোগিতায় দেশ সেরা বারহাট্টা গোড়াউন্দ মাদ্রাসার জুবায়ের

#
news image

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- ২০২৫ এর আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগীকে খুঁজে বের করে আনার ব্যবস্থা করা হয়। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২৮ জুন ১০ পাড়ার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ পাড়ার ফাইনালে প্রথম হয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোড়াউন্দ এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জুবায়ের আহমেদ। মেধাবী জুবায়ের আহমেদের বাবার নাম আলী আকবর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। জুবায়েরের এমন চমৎকার ফলাফলে খুশি বারহাট্টা উপজেলার মানুষ।

আজ মঙ্গলবার বিজয়ী জুবায়ের বারহাট্টা উপজেলায় আসলে উপজেলার সর্বস্তরের মানুষ ফায়ার সার্ভিস মোড় থেকে সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেয়। এতে যোগ দেয়  অসংখ্য কোরআন প্রেমিক মানুষ। এসময় গোড়াউন্দ এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শতশত মানুষের উপস্থিতিতে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় দেশসেরা এই হাফেজকে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  4:06 AM