ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

টঙ্গীতে রিভলবার-গুলিসহ গ্রেফতার ১

#
news image

টঙ্গীতে একটি বিদেশি রিভলবারসহ রাকিব হাসান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।‎গ্রেফতার রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের আজাহার আলীর ছেলে। রাকিব ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে আমতলী কেরানীরটেক বস্তি মোড় এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি জব্দ করে পুলিশ। পরে থানায় এনে পুলিশের করা জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র বেচাকেনার তথ্য জানিয়েছেন রাকিব।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলা দায়ের শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  4:20 AM