ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ 

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া গ্রামের মানুষ গত তিন দিন ধরে নদী ভাঙনের ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যেই ভাঙনের কবলে পড়াব বদিউজ্জামান বদি,শওকত,শফিকুল,রেজাউল করিম, মজিদ,সাগর মিয়া সহ ছয়টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও তারা মানবেতর জীবন যাপন করছেন। বাকি অনেক পরিবারও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।
এমন দুঃসময়ে তিন গ্রামের হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পিংনা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বিকেলে নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে পিংনা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এক সমাবেশে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সমাবেশে পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম নাজু এর সভাপতিত্বে পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা মজনু মিয়া পরিচালনা করেন। এ সময় বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশীদ তালুকদার, বাউল বদিউজ্জামান বদি,যুবদল নেতা- মন্ডল মিয়া, রবিন তালুকদার, মকবুল হোসেন, রাজু আহম্মেদ, মোহাম্মদ আলী প্রমুখ। এতে দলয়ি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থনীয় জনগন উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, "নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সরকারী সহায়তার পাশাপাশি আমরা সর্বাত্মক সহযোগিতা করব।" 
তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান নেতারা। তারা বলেন, “জনগণের দুঃসময়ে যারা পাশে থাকে, তাদেরকেই আগামী নির্বাচনে নির্বাচিত করা উচিত।”
নদী ভাঙনের কারণে এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
ছবির ক্যাপশন: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া গ্রামে নদী ভাঙ্গনকবলিত পিংনা ইউনিয়নের কাঁঠালতলা এলাকা পরিদর্শন করেন বিএনপি’র নেতা-কর্মীরা।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: 

০৩ জুলাই, ২০২৫,  4:44 AM