ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সংবাদমাধ্যমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

#
news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘সংবাদমাধ্যমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে তা পুরুষদের বাদ দিয়ে যেন নারীদের অগ্রাধিকার প্রদানের মাধ্যমে না হয়। যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে নারী পুরুষকে সমান সুযোগ দিলে প্রকৃত সমতা প্রতিষ্ঠা হবে।’

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের  চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানের মূল পর্বে সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ উপস্থাপন করা হয়। এতে প্যানেল আলোচক হিসেবে জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের সদস্য ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা ‘নাগরিক সমাজের দৃষ্টিতে বাংলাদেশের সংবাদমাধ্যমে জেন্ডার সমতা’ বিষয়ে আলোচনা করেন। 

এছাড়া, জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন ‘সাংবাদিকতায় জেন্ডারের গুরুত্ব এবং জেন্ডার চার্টারের সাথে এর সংযোগ’ বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন।

সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

নিজস্ব প্রতিবেদক :

০৩ জুলাই, ২০২৫,  5:29 AM