ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

তিন থানায় মামলা, তবুও ছাত্র হামলার আসামি হারুন ধরাছোঁয়ার বাইরে

#
news image

জুলাইয়ে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. হারুন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা বলছেন, হারুন প্রকাশ্যে হুমকি দিচ্ছে ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সবাইকে দেখে নেওয়া হবে।’

জানা গেছে, মো. হারুন আশুলিয়া উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এলাকায় সে ‘যুবলীগ ক্যাডার’ নামেই বেশি পরিচিত। স্থানীয়দের অভিযোগ, হারুন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জমি দখল করে আসছে। কারও জমিতে নজর পড়লে মিথ্যা মামলা থেকে শুরু করে ভয়-ভীতি, হুমকি সবই ব্যবহার করছে সে।

এলাকাবাসীর ভাষ্য, হারুনের নামে যাত্রাবাড়ী থানা, আশুলিয়া থানা ও উত্তরা পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। তবে সেসব মামলার কোনোটিরই সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি জুলাই মাসে আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলায় সম্মুখসমরে নেতৃত্ব দেয় হারুন। সেদিন অস্ত্র হাতে নিয়ে সরাসরি ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গীরা। হামলায় আহত হন একাধিক শিক্ষার্থী।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, হামলার পর মামলা হলেও এখন পর্যন্ত আসামি হারুন গ্রেপ্তার হয়নি। উল্টো হারুন ও তার অনুসারীরা স্থানীয়দের হুমকি দিচ্ছে। জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন এসব কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হারুনের বিরুদ্ধে আমরা থানায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। উল্টো মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে হারুনের লোকজন।’

এলাকাবাসীর দাবি, শিগগিরই হারুনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নয়তো তার ভয়ে কেউ নিরাপদ নয়।

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :

০৫ জুলাই, ২০২৫,  6:43 PM