ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফটিকছড়ির প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো দু'ভাইয়ের

#
news image

সৌদি আরব থেকে আসা ছোট ভাইয়ের লাশ ঢাকা বিমান বন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই ভাই।
৫ জুলাই  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি কন্ডাক্টর। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির সওদাগর।
 
জানা গেছে, গত বছর ২৬ মে রুবেল সৌদি আরবে যায়।সেখানে ৫৫ দিন পর আর্বাবের (কপিল) সাথে কথা কাটাকাটির জেরে নির্মম প্রহারে নিহত হয় প্রবাসী রুবেল।এম্বাসিতে মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রায় এক বছর পর ৫ জুলাই সকাল ৯টায় রুবেলের লাশবাহী কফিন ঢাকা বিমান বন্দরে নামার কথা ছিলো। এদিকে রুবেলের লাশ আনতে যায় তার স্বজনরা। লাশ নিয়ে ঢাকা বিমান বন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী মাইক্রোবাসটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবুল ও ওসমান গনি নিহত হন।এছাড়াও একই সংঘর্ষে সেখানে কার ও মোটর সাইকেলের দু'যাত্রীও মারা গেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
 
ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসী রুবেলের লাশ আনতে ঢাকা গিয়েছিলেন তার দুই আত্মীয়। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছাতে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন বলেন, দুর্ঘটনা কবলিত  অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
একই দিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৫ জুলাই, ২০২৫,  10:35 PM