ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী

#
news image

কুষ্টিয়ার মিরপুরে জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাঃ খিলাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ্ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা খামার ব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোঃ তৌছিফুর রহমান ও জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব।
আলোচনা সভায় অতিথিরা বলেন,শিক্ষাথীদের পড়াশোনায় মনোযোগী করতে পরিবারের বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে থাকতে হবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার। সেই লক্ষে কোমল মতি শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষা ও সমাজ সেবার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীর হাতে সনদ,ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত,“জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ট্রাস্ট” একটি দাতব্য সংস্থা। এর প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপীম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী। বিশেষ করে শিক্ষার বিকাশে জোরালো ভূমিকা রেখে চলেছেন এই বিচারপতি। এই ট্রাস্টের লক্ষ্য হল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা করা। প্রতি বছর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই নগদ অর্থ একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং অনুপ্রেরণা। এর পাশাপাশি আবু জাফর সিদ্দিকী কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেছেন পলিটেকনিক্যাল,টেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

কুষ্টিয়া প্রতিনিধি :

০৫ জুলাই, ২০২৫,  10:46 PM