ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প

#
news image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বাংলাদেশের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত হিট (হায়ার এডুকেশন একসেলারেশন এন্ড ট্রান্সফর্মেশন) প্রকল্পের আওতায় ‘প্রতিযোগিতামূলক প্রজেক্ট প্রস্তাবনা তৈরির কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

উপাচার্য বলেন, ‘গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে হিট প্রকল্প। যা আমাদের শিক্ষকদের বৈশ্বিক পরিম-লে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে।’

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক।

দিনব্যাপী এ কর্মশালায় হিট প্রকল্পের কাঠামো, গবেষণা প্রস্তাবনা প্রস্তুতি, অনুদান প্রাপ্তির নিয়মাবলী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশগ্রহণ করে প্রকল্পের সুফল ও প্রয়োগ বিষয়ে প্রশ্নোত্তর সেশনে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক :

০৫ জুলাই, ২০২৫,  11:18 PM