ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর

#
news image

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা চালিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করা হয়েছে। হামলায় অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে সভা শুরু হলে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পিসহ শতাধিক নেতাকর্মী রিগানের নেতৃত্বে হামলা চালান। হামলাকারীরা সবাই জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সমর্থক বলে দাবি করা হচ্ছে।

হামলায় আব্দুল কুদ্দুস মিয়া (৬২), প্রবীণ বিএনপি সমর্থক জয়দর হাওলাদার (৭০) ও কর্মী সুমন আকন (৫০) সহ অন্তত ছয় থেকে সাতজন আহত হন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী মিছিল বের করে পেয়ারপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মোটরসাইকেল শোডাউন শেষে থানায় গিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে বিএনপি নেতারা মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

০৭ জুলাই, ২০২৫,  8:43 PM