ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টঙ্গীতে চাঁদাবাজির মামলায়  সাবেক বিএনপি নেতা  গ্রেফতার

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে (৪৮) গ্রেপ্তার করেছে  টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গতকাল দুপুরে টঙ্গীর দত্তপাড়া দিঘীরপাড় এলাকা একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। জিয়াউল হাসান স্বপন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সাবেক এ বিএনপি নেতা পলাতক ছিলেন। ‎তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য বলে পরিচয় দেয়।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে বেপরোয়া হয়ে ওঠেন স্বপন। বর্তমানে দলীয় কোনো পদে না থাকলেও সাবেক বিএনপি নেতা পরিচয়ে প্রকাশ্যে চালিয়ে যান চাঁদাবাজি। এলাকার ব্যবসায়ী, শিক্ষক, বাড়িওয়ালাদের টার্গেট করে চাহিদা মাফিক চাঁদা না পেলেই টার্গেট ব্যক্তির নামে করেন মামলা। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায়  হত্যার চেষ্টা মামলা রয়েছে। ‎এ ছাড়াও 
টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান,স্বপনের নামে ঢাকার বাড্ডা থানায়  হত্যার চেষ্টা মামলা, টঙ্গী পূর্ব থানায় ৪টি চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

০৭ জুলাই, ২০২৫,  8:47 PM