ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

উখিয়ায় পিতার নৃশংসতায় ৪ বছরের শিশু কন্যা খুন, মরদেহ খালে ভাসিয়ে দেয়ার চেষ্টা

#
news image

মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা—এক পিতা নিজ হাতে খুন করলো তার নিষ্পাপ, তক্তা-পাটায় হাঁটা শেখা কন্যা শিশুকে। চার বছরের নিষ্পাপ কানিজ ফাতেমা আর কখনো "আব্বু" বলে ডেকে উঠবে না।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর, জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুর মা জোসনা আক্তারের বর্ণনায় উঠে আসে মর্মন্তুদ দৃশ্য। তিনি জানান, রাতের খাবারের আগ মুহূর্তে পাশের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন—তাঁর সন্তানরা আতঙ্কে কাঁপছে। জানায়, পিতা লোহার রড নিয়ে তাড়া করছে সবাইকে। দৌড়ে বাড়ি ফিরে তিনি আবিষ্কার করেন, ঘরের মধ্যে রক্তাক্ত পড়ে আছে তার প্রাণপ্রিয় কন্যা কানিজ। ছাগলের পাশে পড়ে আছে শিশুটির নিথর দেহ।

স্থানীয়দের ডাকতে বের হলে, এই ফাঁকে পাষণ্ড পিতা আমান উল্লাহ মেয়ের মরদেহটি ঘরের পাশের খালে ছুড়ে ফেলে। এরপর এসে খাটের নিচে শুয়ে থাকে নির্লিপ্তভাবে, যেন কিছুই ঘটেনি।

স্থানীয়দের সহায়তায় খালের পানিতে ভেসে থাকা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান। পাষণ্ড পিতা আমান উল্লাহ (৩২) কে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

নিহতের মা আরও জানান, অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগেও মাদকাসক্ত অবস্থায় খুন করে জেল খেটেছেন তিনি। সেই থেকেই পরিবারজুড়ে চলছিল আতঙ্ক ও ভয়ের সংসার। নিজের সন্তানদের রক্ষা করতে তিনি বাড়ির ধারালো অস্ত্র লুকিয়ে রাখতেন, তবু শেষরক্ষা হলো না।

এক মায়ের বুক খালি হয়ে গেলো, একটি ছোট্ট জীবন নিঃশেষ হলো এক নেশাগ্রস্ত পিতার বিকৃত হিংস্রতায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আমান উল্লাহর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিশুটির মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

০৯ জুলাই, ২০২৫,  4:22 AM