ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সফর

#
news image

হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেওয়ার লক্ষ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফটিকছড়ি সফর করেন।
 
সোমবার (৭ জুলাই) সকালে ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত পৌঁছালে তাকে হেফাজত নেতারা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানান।
 
তিনি মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্য বিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।
 
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত  বলেন, ফিলিস্তিনের নিরীহ মুসলিম জাতি গোষ্ঠীর ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বহু হাজার কিলোমিটার দূরের ভূখণ্ড বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়ে আসছে। ভবিষ্যতে বাংলাদেশ ও হেফাজতের ভূমিকা ফিলিস্তিনের পক্ষে আরও জোরদার হবে এটাই আমার প্রত্যাশা। 
 
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা ও মুসলিম এবং ইসলামের স্বার্থ রক্ষায় আমিরে হেফাজতের অবস্থানকে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন গাজাবাসীর পক্ষে হেফাজতে ইসলাম ভবিষ্যতে আরও জোরালোভাবে ভূমিকা রাখবে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৯ জুলাই, ২০২৫,  6:15 AM