ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাছা থানায় দায়ের করা মামলায় আ'লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

#
news image

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গাছা থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামী গাজীপুর মহানগরীর গাছা থানা আ'লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপি ডিবি পুলিশের সদস্যরা।
 
গতকাল সোমবার (৭জুলাই) ডিএমপি ডিবি ঢাকার একটি দল ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনী প্রকৃয়া অনুসরণ করে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করা হয়।
 
রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তিনি নগরীর গাছা থানার ৩৭নং ওয়ার্ডের চান্দরা এলাকার মৃত আব্দুল হাই ও মমতাজ বেগম দম্পতির ছেলে।
 
গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান ডিএমপি ডিবি পুলিশের একটি দল তাকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করে গাছা থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে গত বছরের আগস্ট সেপ্টেম্বর মাসের একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পোর্দ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গাজীপুর প্রতিনিধি :

০৯ জুলাই, ২০২৫,  6:28 AM