ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রংপুর ক্যাডেট কলেজের ঈষর্ণীয় সাফল্য অব্যাহত : ৪৫ শিক্ষার্থীর সকলেরই জিপিএ ৫ 

#
news image

রংপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারেও দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ঈষর্ণীয় ফলাফল অর্জন করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে এ কলেজ থেকে মোট ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই জিপিএ ৫ ফলাফল অর্জন করে।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পরেই রংপুর ক্যাডেট কলেজে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এসএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্খিত ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল পিএসসি আর্টিলারি বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। রংপুর ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিক নির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতা বিশেষভাবে ভুমিকা পালন করে আসছে। ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামুলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামুলক কার্যক্রম বিশেষ ভুমিকা পালন করে। 

শাকিল আহমেদ, রংপুর প্রতিনিধি :

১০ জুলাই, ২০২৫,  8:51 PM