ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ অবনমন বাংলাদেশের

#
news image

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৮৯৯ দশমিক ০১ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৮৪ নম্বরে আছে বাংলাদেশ। 

আজ সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা। 

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের সাথে গোলশূন্য ড্র করে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠেছিল বাংলাদেশ। 

গত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ র‌্যাংকিং থেকে ৫ দশমিক ১৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। 

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোন পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

তাদের পয়েন্ট ১৮৮৫ দশমিক ৩৬। 

দ্বিতীয় থেকে পঞ্চম স্থানেই আছে যথাক্রমে- স্পেন,ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল ।

গত জুনে উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ১৭৭০ দশমিক ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

অনলাইন ডেক্স :

১০ জুলাই, ২০২৫,  9:26 PM