ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে বিভ্রান্তিকর প্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট

#
news image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নয় ব্যক্তি শহীদ হন। এ ঘটনা নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, ২০২৪-এর গণজুলাই অভ্যুত্থানের সময় শহীদ নয়জন হিন্দু ধর্মাবলম্বীকে জামায়াতে ইসলামীর কর্মীরা হত্যা করেছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দাবি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। ঘটনায় জামায়াতের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি কোলাজ ছবি রিভার্স ইমেজ সার্চ করে বাংলাফ্যাক্ট জানায়, ছবিটির হুবহু মিল রয়েছে ২০২৪ সালের ১৩ অক্টোবর প্রকাশিত দৈনিক সমকালের এক প্রতিবেদনে ব্যবহার করা ছবির সঙ্গে। প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় নয়জন হিন্দু ধর্মাবলম্বী শহীদ হন। তারা হলেন- রিয়া গোপ, দীপ্ত দে, হৃদয় চন্দ্র তরুয়া, রিপন চন্দ্র শীল, রথিন বিশ্বাস, রুদ্র সেন, শুভ শীল, তনয় চন্দ্র দাস ও সৈকত চন্দ্র দে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্গাপূজার সময় শহীদদের পরিবার তাদের প্রিয়জনদের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেন।

তাছাড়া, অন্যান্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো বিশ্বস্ত সূত্রেও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিন্দুদের হত্যার ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য রোধে কাজ করছে এবং যাচাই করা নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে তুলে ধরছে।

নিজস্ব প্রতিবেদক :

১০ জুলাই, ২০২৫,  9:28 PM