ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রটোকল নির্দেশনা পর্যালোচনায় কমিটি গঠন

#
news image

শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের সময় একটি নির্দেশনা জারি করে সরকারি কর্মকর্তাদের তাকে (শেখ হাসিনাকে) ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। এই অস্বাভাবিক প্রথাটি অন্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও বিস্তৃত হয়, যাদের এখনও ‘স্যার’ বলা হচ্ছে, যা স্পষ্টতই অস্বাভাবিক। উপদেষ্টা পরিষদ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করেছে।

উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভা কর্তৃক জারিকৃত অন্যান্য বিশদ প্রটোকল নির্দেশনার পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে। প্রটোকল নির্দেশনা ও সম্বোধন পদ্ধতি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন -জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, এই কমিটি এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদক :

১০ জুলাই, ২০২৫,  9:59 PM