ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

৪শ রানের রেকর্ড ভাঙ্গা উচিত ছিল- মুল্ডারকে লারা

#
news image

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। কিন্তু কিংবদন্তি লারার রেকর্ড অক্ষত রাখতে বিশ্ব নিজে বিশ্ব রেকর্ড গড়ার পথে হাঁটেননি মুল্ডার। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় প্রথম ইনিংস ঘোষণা করে দেন  ম্যাচে প্রোটিয়া দলের অধিনায়কের  দায়িত্ব পালন করা মুল্ডার।

কিন্তু টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড মুল্ডারের ভাঙ্গা উচিত বলে মনে করেন লারা। সম্প্রতি মুল্ডারের সাথে আলোচনায় সেই কথা জানান লারা।

সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লারার সাথে কথোপকথনের বিষয়ে মুল্ডার বলেন, ‘আমি ব্রায়ান লারার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেন, আমি আমার ইতিহাস তৈরি করছি, সে কারণেই  আমার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল তোমার।’

লারা আরও বলেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তাই আবার যদি এমন সুযোগ আসে, তাহলে যেন তার রানকে ছাড়িয়ে যাই।’

লারার কথায় খুশি হলেও, নিজের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন মুল্ডার। তিনি বলেন, ‘তার দিক থেকে দৃষ্টিভঙ্গি দারুণ। তবে আমি এখনও মনে করি, আমি সঠিক কাজ করেছি। খেলাটির প্রতি সম্মান দেখানোই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

নিজস্ব প্রতিবেদক :

১১ জুলাই, ২০২৫,  8:51 PM