ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বিএমএসএফ'র নাম লোগো ব্যবহারে ৭জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা

#
news image

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের নাম,পদবী, ঠিকানা ও লোগো ব্যবহারে ৭জনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরা হলেন সংগঠনের বহিস্কৃত সাবেক সভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাবেক সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, সদস্য সোহাগ আরেফিন, এনামুল কবির সোহেল, শারমিন সুলতানা মিতু, রিয়াজুল ইসলাম বাচ্চু ও জুয়েল খন্দকার। 

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: হেলাল উদ্দিন সম্প্রতি এ আদেশ দেন। আদালতের আদেশে ১-৭ নং বিবাদীদের বিরুদ্ধে কপিরাইট আইনের ২০০০ (২০০৫ সালের সংশোধিত) এর ৭৬ ধারার অধীনে দায়েরকৃত দেওয়ানী মোকদ্দমাটি বিবাদী পক্ষের বিরুদ্ধে ডিক্রী প্রদান করা হয়।

বিগত ৬ মার্চ ২০২২ তারিখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বাদী হয়ে ঢাকার বিজ্ঞ জেলা জজ আদালতে ১৩/২০২২ নং এ মোকদ্দমা দায়ের করেন। 

মামলার বাদী তার অভিযোগে দাবি করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা অর্জন, পেশাগত মানোন্নয়ন, ঐক্য প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের কল্যানমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সরকারের ট্রাস্ট আইন অনুযায়ী নিবন্ধিত একটি সাংবাদিক সংগঠন যার নম্বর ০৬/২০২২ এবং কপিরাইট আইনে নিবন্ধিত নম্বর CRA-25844 যা ২ ফেব্রুয়ারি ২০২২ সালে নিবন্ধিত। 

 মামলার বিবাদীরা সংগঠনের তৎকালীন প্রধান কার্যালয় ১১ পুরানা পল্টন, ঢাকা এর ঠিকানায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত এবং লাঞ্ছিত করে। এদের বিরুদ্ধে অর্থ তছরুপ, প্রতারণা, নৈতিক চরিত্র স্খলন, মাদক সহ নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা এবং চরিত্রহননের নোংরামি কাজে লিপ্ত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় ২৫ জানুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ১-৭ নং বিবাদীকে সংগঠনের সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এরপরও বিবাদীরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নাম, পদবী, লোগো এবং মতিঝিলে ভুয়া  ঠিকানা ব্যবহার করে খাগড়াছড়ির রামগড়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠানের আয়োজন করে জনমনে বিভ্রান্তি ছড়ায়। এছাড়া সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে সামাজিক ও পারিবারিক ভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকেন।

মামলাটি পরিচালনা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪,  5:52 PM

news image
.