ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার

#
news image

রংপুরের বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম (২০) কে রংপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর সদর থেকে গ্রেফতার করা হয়। রাতেই বদরগঞ্জ থানায় ওই আসামিকে নিয়ে আসা হয়। রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান।
 
ধর্ষক জাহাঙ্গীর আলম বিষ্ণুপুর ইউনিয়নের পাসতেপতি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে মাদ্রাসার অধীনে ওসমানপুর মাদ্রাসায় এসএসসি পরীক্ষা দেওয়ার সময় জাহাঙ্গীরের সাথে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। কৌশলে শিক্ষার্থীর মোবাইল নাম্বার নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে জাহাঙ্গীর। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোরপূর্বক দৈহিক সম্পর্ক করে। পরে ওই শিক্ষার্থী বিয়ের চাপ দিলে গত ৪ এপ্রিল সকাল ১১ টা ৩০ মিনিটে মুঠোফোনে আবারো বিয়ের কথা বলে ডেকে এনে বদরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের পেছনে একটি বাসায় নিয়ে গিয়ে সেখানেও জোরপূর্বক ধর্ষণ করে ওই শিক্ষার্থীকে। পরে বিয়ে করবে বলে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার করলে এক পাশের লোকজন আসলে ঘরের জানালা ভেঙে পালিয়ে যায় জাহাঙ্গীর। পরে বদরগঞ্জ থানায় এসে ওই শিক্ষার্থী মামলা দায়ের করেন।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

১৩ জুলাই, ২০২৫,  9:19 PM