ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রংপুরে এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

#
news image

দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে বংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ রংপুর জেলা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে রংপুরের আটটি উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইলিয়াছ সোহেল তাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিমা খাতুন, কেন্দ্রীয় নেতা মোঃ আসাদুল হক, রংপুর জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদিক্ষণ করে। বিক্ষোভ মিছিল শেষে তারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফায়সালের নিকট স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষানীতির শতভাগ বাস্তবায়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা প্রাপ্তির অধিকার নিশ্চিত করা অপরিহার্য কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

বিশেষ বিদ্যালয়গুলো মাঠ পর্যায়ে নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ চালিয়ে আসছে। সারা দেশে প্রতিবন্ধীদের ১ হাজার ৭৭২টি অস্বীকৃত বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় দুই লাখ নানা ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬০ হাজার। এমপিওভুক্ত না হওয়ায় এসব শিক্ষক-কর্মচারী আর্থিকভাবে খুবই দুর্বস্থার মধ্য দিয়ে দিনযাপন করছেন। অনেকে দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছেন।

শাকিল আহম্মেদ, রংপুর প্রতিনিধি :

১৪ জুলাই, ২০২৫,  11:47 PM