ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

বারহাট্টায় কোরআন অবমাননার অভিযোগে এক নারী গ্রেফতার, পলাতক ৩

#
news image

নেত্রকোনার বারহাট্টায় কোরআন অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় নাজমা আক্তার (৪২) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় অভিযুক্ত আরও ৩ জন পলাতক রয়েছে। পালাতকরা হলেন- চন্দ্রপুর বাজার এলাকার  গ্রেফতার হওয়া নাজমার মা বেগম (৬২) ও উপজেলার জয়কৃষ্ণ নগর গ্রামের হাবিবুর  রহমান (৫২)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার সকালে উপজেলার সিংধা ইউনিয়নের  চন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে  চন্দ্রপুর বাজার জামে মসজিদ থেকে একটি  কোরআন শরীফ চেয়ে আনেন হাবিবুর রহমান।  পরে চন্দ্রপুর বাজার এলাকায় বসবাসকারী বেগম ও নাজমার ঘরে নিয়ে যান। সেখানে থাকা পাগল বেশের এক লোক ওই কোরআন শরীফের ওপর নাচানাচি করে ও জুতা দিয়ে পেটায়। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে ঘটনাটি এলাকায় জানজানি হয়ে পড়লে ধর্মপ্রাণ মানুষজন ও আলেম-ওলামারা রোববার বিকেলে বাজারে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

রোববার রাতেই তরিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেন। এতে হাবিবুর,  নাজমা ও তার মা বেগমকে এজহার নামীয় আসামি করা হয়। আর একজনকে অজ্ঞাত আসামি করা হয়।  

পুলিশ রাতেই অভিযান চালিয়ে নাজমাকে গ্রেপ্তার করে। তবে পরিস্থিতি টের পেয়ে হাবিবুর, বেগম ও পাগলবেশী ঐ ব্যক্তি পালিয়ে যায়। 

সিংধা ইউনিয়ন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আরমান হোসেন বাক্কী জানান, হাবিব নামের ওই ব্যক্তি স্থানীয় মসজিদ থেকে একটি কোরআন শরীফ চেয়ে নিয়ে যায়। পরে নাজমা ও বেগমের ঘরে থাকা পাগল ধরণের এক ব্যক্তিকে দেয়। পরে ওই পাগল টাইপ লোকটা কোরআন শরীফ পায়ের নিয়ে ফেলে এর ওপর নাচানাচি করে ও জুতা দিয়ে পেটায়। হাবিব, নাজমা ও বেগমের সামনেই ওই ব্যক্তি কোরআন অবমাননা করে, তারা কোন প্রতিবাদ করেনি। এতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও আলেম ওলামারা মিলে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।  পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

তিনি আরও জানান, ওই ব্যক্তিকে পাগল বলে দাবি করা হলেও ঘটনার পর ওই ব্যক্তি পালিয়ে গেছেন। সত্যিকার পাগল হলে তো তিনি পালিয়ে যাওয়ার কথা না।

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান জানান, মামলার পরপরই রাতেই অভিযান চালিয়ে আসামি নাজমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৪ জুলাই, ২০২৫,  11:55 PM