ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ট্রাক বিকল, উত্তরবঙ্গ-ঢাকা রুটে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

#
news image

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের ওপর মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
 
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে পাশে হওয়া বড় গর্তে পড়ে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে ট্রাকটি সরানো হলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক বৃষ্টিতে সৃষ্টি হওয়া গর্তে পড়ে আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি।
 
স্থানীয়রা জানান, বৃষ্টিতে রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরকম একটি গর্তে ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বলেন, সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারেনি। ট্রাকটি সরানো হলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর প্রতিনিধি :

১৫ জুলাই, ২০২৫,  12:15 AM