ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

দুই বছরেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আরজু হাসানের

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকার ঢুরিয়ারভিটা গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী আরজু হাসান প্রায় দুই বছর ধরে নিখোঁজ রয়েছে। তার পরিবারের চোখে আজও জেগে আছে প্রতীক্ষার আগুন।দুই বছর পেরিয়ে গেলেও সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় দিশেহারা পরিবার।  মঙ্গলবার নিখোঁজের পরিবার সুত্রে এ সব তথ্য জানা গেছে।
নিখোঁজ আরজু হাসান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢ়ুরিয়ারভিটা গ্রামের জুলহাস মিয়া ও মাতা আনোয়ারা বেগম এর ছেলে। তারা জানান, বিগত ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে আরজু হাসান বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন তার পরনে ছিল সাধারণ একটি শার্ট ও প্যান্ট। কিন্তু সেই বেরিয়ে যাওয়ার পর ফিরে আসেনি। এরপর থেকে আরজুর আর কোনো সন্ধান মেলেনি তার।
নিখোঁজের সময় তার বয়স ছিল আনুমানিক ১৪ বছর এবং গায়ের রং শ্যামলা। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন ও স্থানীয় এলাকায় খোঁজ নিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোজের পরিবারের পক্ষ থেকে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৩০১, তারিখ-২৬-০৯-২০২৩ ইং।
 আরজুর পরিবার এবং স্থানীয়রা অনুরোধ জানিয়েছেন, কেউ যদি নিখোঁজ আরজু হাসানের কোনো খোঁজ পান বা কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন: [যোগাযোগের মোবাইল নম্বর-০১৭০৪৭৩৭৫৩১,০১৮১৪-৭৭০৩৯৩]
মানবিকতার খাতিরে তথ্য দিয়ে এক অসহায় পরিবারকে সন্তান ফিরে পাওয়ার আশায় সহায়তা করুন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৬ জুলাই, ২০২৫,  11:08 AM