ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

৯,৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

#
news image

রাজধানীর বারিধারার প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ হারুন অর রশিদ (৫৩)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে বারিধারা প্রগতি সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক সেয়া ৪টার দিকে বারিধারা এলাকায় এক ব্যাক্তি ইয়াবা পাইকারি বা খুচরা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে ডিবির টিমটি প্রগতি সরণির জে ব্লকের গ্রীণ গ্রানাইট অ্যান্ড মার্বেল লিমিটেড বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে হারুনকে গ্রেফতার করে। 

এ সময় তার হাতে থাকা একটি চামড়ার ব্যাগের মধ্য থেকে ৪৯টি প্যাকেটে মোট নয় হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতসহ তার সহযোগী পলাতক মো. মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হারুন দীর্ঘদিন ধরে তার পলাতক সহযোগী মনির হোসেনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত হারুন।

মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামি পলাতক মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৪,  1:15 PM

news image
.