ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ পাঠানের ইন্তেকাল

#
news image

টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ্ পাঠান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম শহীদুল্লাহ্ পাঠান ছিলেন একজন সৎ, নির্লোভ ও সমাজবান্ধব মানুষ। তিনি স্ত্রী, চার পুত্র, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় গাজীপুর সিটি কর্পোরেশনের আরিচপুর সরকারবাড়ি জামে মসজিদ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সেখানে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জোহর তাঁর পৈতৃক নিবাস গাজীপুর জেলার হায়দ্রাবাদ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মরহুম শহীদুল্লাহ্ পাঠান বিএনপি নেতা ও গাজীপুর জেলা বিএনপির অন্যতম শীর্ষ ব্যক্তি মামুনুর রহমান পাঠানের পিতা। তাঁর মৃত্যুতে বিএনপি, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন— “শহীদুল্লাহ্ পাঠান ছিলেন একাধারে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, নিবেদিত প্রাণ সমাজসেবক ও গ্রহণযোগ্য অভিভাবক। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

১৬ জুলাই, ২০২৫,  5:42 PM