ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

বারহাট্টায় বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

#
news image

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর বিরুদ্ধে  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে (২০ জুলাই) রবিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময়ে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌকার মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া পাইলট প্রকল্পে অবৈধভাবে বালু সরবরাহ করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সততা পান। পরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজারসহ নৌকার মালিক রইছ উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নৌকার মালিক রইছ উদ্দিন বলেন, সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু ভাইয়ের কথায় আমি বালু দিতে এসেছি। এখন বিপদের সময় আমাকে একা রেখে মাজু ভাই চলে গেছেন।

পাইলট প্রকল্পে অবৈধভাবে বালু সরবরাহের বিষয়টি জানতে সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর ব্যাক্তিগত ফোনে ফোন করলে সাংবাদিক শুনেই উনি কেটে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ জানান, আমরা খবর পেয়েছি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ঘটনাস্থলে এসে আমরা পেয়েছি অভিযুক্ত ব্যাক্তি বালু ব্যবহার করছে। অবৈধভাবে বালু উত্তোলন করায় আশেপাশের ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা অভিযুক্ত ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২২ জুলাই, ২০২৫,  7:59 PM