ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় পৃথক পৃথক স্থানে মো.ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে তামিম,এবং চরফকিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝির বাড়ির মো.ওয়াসিমের ছেলে মো.ইয়াসিন। তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।    
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে তামিম নিজ বাড়ির পাশেই ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সকালে ফুফুদের বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। তাক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২২ জুলাই, ২০২৫,  9:19 PM