ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গোমস্তাপুরে ২০ হাজার ৭ একর জমিতে আমন চাষ, মাঠজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

#
news image

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় চলছে আমন মৌসুমের ধান রোপণের ব্যস্ততা। মাঠের পর মাঠ জুড়ে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন চারা রোপণ, আগাছা পরিষ্কার ও জমি পরিচর্যায়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে গোমস্তাপুর উপজেলায় প্রায় ২০ হাজার ৭ একর জমিতে আমন ধান চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানান, “আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় আমন চাষে তেমন কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। কৃষকরা নির্ধারিত সময়েই রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনেক এলাকায় ইতোমধ্যেই রোপণ শেষ হয়েছে এবং পরিচর্যার কাজ চলছে।”

স্থানীয় কৃষক সেন্টু আলী জানান, “এই বছর সময়মতো চারা রোপণ করতে পারছি, মাটির অবস্থাও ভালো। তবে সার আর কীটনাশকের কিছুটা সংকট থাকলেও এখনো manageable অবস্থায় আছে। যদি সরকারী সহায়তা সঠিক সময়ে মেলে, তাহলে ভালো ফলনের আশা করছি।”

তবে মাঠ পর্যায়ের কিছু কৃষক জানান, চলতি মৌসুমে এখনও পর্যাপ্ত সার ও শ্রমিক সংকট রয়ে গেছে। একইসঙ্গে কিছু এলাকায় সেচ ও জমিতে পানি ধরে রাখার সমস্যার কথাও শোনা গেছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, “সার ও কীটনাশক সরবরাহের বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।”

গোমস্তাপুরে আমন ধান চাষ শুধুমাত্র কৃষকদের মৌসুমি কর্মসংস্থান নয়, বরং তাদের বার্ষিক আয়ের অন্যতম প্রধান উৎস। তাই এ মৌসুম সফল হলে উপজেলার অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

২৬ জুলাই, ২০২৫,  10:02 PM