ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সরিষাবাড়ীতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা 

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকার ঘোষিত স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই/২০২৫ মাসের বরাদ্দকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।
 
শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে—বিশেষ করে পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটসহ মোট ৩২টি পয়েন্টে এসব পণ্য বিতরণ করা হয়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি জুলাই এ মাসে উপজেলার মোট ১০ হাজার ৮ শ ৯৩ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীর প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি। এ কার্যক্রম সুষ্ঠরূপে বাস্তবায়নের জন্য নিয়োজিত ছিলেন উপজেলার ৩২ জন সরকারি অনুমোদিত ডিলার। যাঁরা স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
 
পণ্য বিতরণস্থলে সরেজমিনে দেখা যায়, কার্ডধারীরা দীর্ঘ লাইনে শৃঙ্খলা বজায় রেখে পণ্য সংগ্রহ করেন। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বরং উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, ন্যায্যমূল্যে এসব পণ্য পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে।
 
নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান স্থানীয় আশরাফ হোসেন, মিজানুর রহমান ,সাইফুল ইসলাম প্রমুখ সহ আরও অনেক উপকারভোগী।
 
এ বিষয়ে টিসিবি ডিলার আমিনুল ইসলাম মিন্টু ও সুজন মিয়া যৌথভাবে বলেন, “আমরা গত পাঁচ বছর ধরে সুষ্ঠুভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্য বিতরণ করে আসছি। স্বচ্ছতা বজায় রাখতে আমরা সবার সম্মুখেই ওজন করি এবং তালিকা অনুযায়ী পণ্য দেই।”
 
এদিকে, উপজেলা প্রশাসন ও টিসিবির মাঠপর্যায়ের কর্মকর্তারাও সুষ্ঠু তদারকি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
 
উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীকে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে সরবরাহের এ উদ্যোগ জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

২৭ জুলাই, ২০২৫,  1:02 AM