ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত নরসিংদীতে হানিট্র্যাপের  নারী পুরুষ সদস্যসহ গ্রেফতার ৪

ঝালকাঠিতে সাংবাদিকের উপর অতর্কিত হামলা, বিএমএসএফ’র নিন্দা

#
news image

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়াজ মোরশেদ আসিফ এবং দৈনিক সংবাদ সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার বশির তালুকদার'র উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসিরা। এ হামলা তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ঝালকাঠি জেলার নলছিটি সরকারি ডিগ্রী কলেজে মঙ্গলবার (২৬ নভেম্বর, ২০২৪) দুপুরে উপাধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের কক্ষে এই ঘটনা ঘটে। জানা যায়, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন) গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি গাঢাকা দেন কিন্তু হঠাৎ করে দীর্ঘ চার মাস পরে একটি রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীর সাহায্যে কলেজে উপস্থিত হন। এ খবর সোস্যাল মিডিয়ায় প্রচার হলে বিক্ষুব্ধ ছাত্ররা তার অফিস কক্ষে উপস্থিত হন। খবর শুনে সেখানে উপস্থিত হন সাংবাদিকবৃন্দ। তারা উত্তেজনাপূর্ণ অবস্থা দেখে ফেসবুক লাইভে এসে ঘটনার প্রচার চালান। এ সময় অধ্যক্ষের কক্ষে থাকা আদিব হাসান পৌর ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক, রনি উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক উপসম্পাদক, হিরন মল্লিক, হীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মোরসালিনসহ আরো অনেক নেতাকর্মি সংবাদ করতে বাঁধা দেয় এবং সাংবাদিককে লাঞ্ছিত করে। উত্তেজিতে হয়ে উপাধ্যক্ষসহ তার সাঙ্গপাঙ্গরা সাংবাদিকের লাইভ করা মোবাইল ছিনিয়ে নিয়ে ছবি ডিলেট করে মোবাইল ফেরত দেয়। ঘটনাস্থলে নলছিটি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঝালকাঠি প্রতিনিধি :

২৮ নভেম্বর, ২০২৪,  2:14 AM

news image
.