ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ১৬ কোটি ৩৪ লাখ টাকা

#
news image

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এ বাজেট উপস্থাপন করেন।
 
নতুন অর্থবছরের মোট বাজেট ১৬ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ১ কোটি ৩৪ লাখ টাকা বেশি (বৃদ্ধি ৮.৯৩%)। এর মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা সরকার ও ইউজিসি থেকে এবং ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে আসবে।
 
বাজেটে ১১ কোটি ২৯ লাখ টাকা আবর্তক ব্যয় ও ৫ কোটি ৫ লাখ টাকা মূলধন ব্যয় ধরা হয়েছে। বেতন-ভাতা খাতে ৬ কোটি টাকা, পণ্য ও সেবা খাতে ৪ কোটি ৯১ লাখ টাকা, গবেষণায় ২১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূলধন ব্যয়ে যন্ত্রপাতি, যানবাহন ও আইসিটি খাতে বড় অংশ বরাদ্দ করা হয়েছে।
 
ছাত্রকল্যাণে ৫৭ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ, যার মধ্যে মেধা বৃত্তি, ছাত্রী হল, শিক্ষা সফর ও ক্রীড়া কার্যক্রমের জন্য অর্থ রাখা হয়েছে।
 
উপাচার্য জানান, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো বাজেট প্রকাশ করা হলো। গত অর্থবছর থেকে সকল ক্রয় ই-জিপি (e-GP) পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

২৮ জুলাই, ২০২৫,  9:12 PM