ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও যন্ত্রাংশ জব্দ

#
news image

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও প্রায় দেড় লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

উপজেলার তেলসিন্দুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে (২৮ জুলাই) সোমবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় দেলোয়ার নামের প্রভাবশালী এক ব্যাক্তি বহুদিন ধরে তার নিজস্ব কৃষি জমিতে ৩০ ফুটের অধিক গর্ত করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। ফলে আশেপাশের কৃষি জমি ক্ষতির সম্মুখীন হচ্ছিল। পরে আশেপাশের কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আগে একবার মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল। কিন্তু পুনরায় তিনি একই স্থান থেকে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় দেড় লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৯ জুলাই, ২০২৫,  8:27 PM